News Flash

  • Home
  • বিনোদন
  • পরিচালক রাজা মিত্র প্রয়াত, শোকের আবহ চলচ্চিত্র জগতে
Image

পরিচালক রাজা মিত্র প্রয়াত, শোকের আবহ চলচ্চিত্র জগতে

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত জনপ্রিয় পরিচালক রাজা মিত্র। শুক্রবার ভোররাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। একাধিক সিনেমা ও তথ্যচিত্র বানিয়েছিলেন তিনি। ১৯৮৭ সালে তাঁর পরিচালিত সিনেমা ‘একটি জীবন’ সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়ে নেয়। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান রাজা মিত্র। এছাড়াও তিনি ‘নয়নতারা’, ‘যতনের জমি’–র মতো কয়েকটি সিনেমার পরিচালনাও করেছেন। বানিয়েছেন একাধিক তথ্যচিত্র। যা এখনও সকলের কাছে প্রশংসিত হয়। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য তথ্যচিত্র গুলি হল- ‘কয়লার নাম দ্য ম্যাসেস’ , ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’ , ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’ , ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’ , ‘কলকাতা’ , ‘অতীত এবং বর্তমান’ ।

Releated Posts

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top