News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি শুধুমাত্র গণতন্ত্র ও অহিংসায় বিশ্বাস করে : কিরেন রিজিজু
Image

বিজেপি শুধুমাত্র গণতন্ত্র ও অহিংসায় বিশ্বাস করে : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংসদের বাইরে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু জোর দিয়ে বলেছেন, বিজেপি শুধুমাত্র গণতন্ত্র ও অহিংসায় বিশ্বাস করে। সাংসদের বিরুদ্ধে রাহুল গান্ধীর শারীরিক নিগ্রহ নিন্দনীয়।

কিরেন রিজিজু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “মকর দ্বার হল লোকসভা ও রাজ্যসভা, উভয়কক্ষের সাংসদদের প্রধান প্রবেশদ্বার। কংগ্রেস এবং তাঁদের অন্যান্য সাংসদরা সেই নির্দিষ্ট স্থানে দাঁড়িয়েছিলেন এবং তাঁরা প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং স্লোগান দিচ্ছিলেন। এনডিএ সাংসদরা যখন মকর দ্বারে, প্রধান প্রবেশদ্বারে প্রতিবাদ করছিলেন, তখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সাংসদরা এসে নিগ্রহ করেন, বিজেপির দুই সাংসদকে ধাক্কা দেন। বিজেপি সাংসদ প্রতাপ সিং সারঙ্গি এবং মুকেশ রাজপুত গুরুতর আহত হয়েছেন। আমি রাহুল গান্ধীকে বলতে চাই, আপনি যদি এই ধরনের শারীরিক হিংসা অবলম্বন করেন, অন্য সাংসদরাও যদি শারীরিক আক্রমণ শুরু করেন, তাহলে কী হবে?”

কিরেন রিজিজু আরও বলেছেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাহুল গান্ধীকে নিজের শারীরিক ক্ষমতা অন্য সাংসদের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি কে দিয়েছেন। এর মানে এই নয় যে অন্য সাংসদরা দুর্বল। এখন সাংসদদের চিকিৎসা চলছে।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top