News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে আমরা তাঁদের নিজ দেশে নৈতিক ও আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য আমাদের সীমা অতিক্রম করব : প্রদ্যোত
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে আমরা তাঁদের নিজ দেশে নৈতিক ও আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য আমাদের সীমা অতিক্রম করব : প্রদ্যোত

আগরতলা, ১৮ ডিসেম্বর : ভারত বিরোধী আওয়াজ তুলে নিজেদের ঝাল মেটাচ্ছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাগণ। তাই তাঁদের সীমা মনে করালেন এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মন। তাঁর সতর্কবার্তা, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে আমরা তাঁদের নিজ দেশে নৈতিক ও আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য আমাদের সীমা অতিক্রম করব।

আজ সামাজিক মাধ্যমে প্রদ্যোত লিখেন, ভারত সম্পর্কে বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের উস্কানিমূলক বক্তব্যের জন্য তাঁরা আদতে নিজেদের কবর খুঁড়ছেন। তার দাবি, এটা ঠিক ১৯৭১ সালে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করা। তৎকালীন সময়ে আমেরিকা পাকিস্তানের পাশে থাকা সত্ত্বেও ভারত তা করে দেখিয়েছে।

তাঁর কথায়, আজ বাংলাদেশ ১৯৭১ সালের পাকিস্তানের চেয়ে দুর্বল এবং ভারত অনেক শক্তিশালী দেশে পরিনত হয়েছে। যে দেশ তার প্রতিষ্ঠাতা শেখ মুজিবকে সম্মান করতে পারে না, সে দেশ ভুল পথে চলে যাচ্ছে।

তাঁর সতর্কবার্তা, সংখ্যালঘুদের সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে আমরা তাদের দেশের মধ্যে নৈতিক ও আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য আমাদের সীমা অতিক্রম করব।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top