News Flash

Image

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১৮ ডিসেম্বর: বাড়ি থেকে বেড়িয়ে ইট ভাট্টাতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আজ সকালে লরি ও বাইকের সংঘর্ষে বিলোনীয়া থানাধীন চিত্তামারা এলাকায় ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাইক চালক। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বাড়ি থেকে টিআর০৮জি৪৯১৩ নম্বরের বাইক নিয়ে ইটভাট্টার উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন গোপাল দেবনাথ(৫৫)। ওই সময় বিলোনীয়া চিত্তামারা পুরান বাজার আসামাত্র টিআর০১এসই১৭৫০ নম্বরের একটি লরি এসে সজোরে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের। গোপাল দেবনাথ চিত্তামারা এলাকার একটি ইটভাটাতে ম্যানেজার হিসেবে কাজ করতো। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ঘাতক মালবাহী গাড়ি সহ গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top