News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত মাসের শিশুর দেহে টিউমার, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
Image

সাত মাসের শিশুর দেহে টিউমার, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৮ ডিসেম্বর: সাত মাসের শিশুর পেটের টিউমারের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর রাজারবাগ এলাকার বাসিন্দা অনুপ ভৌমিকের স্ত্রী ত্রিনা দেব গত ১৫ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু ৫ ডিসেম্বর থেকে ক্রমশ ফুলে ওঠার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাচ্ছিল। সন্তানের এমন অবস্থা দেখে চিন্তায় দিন কাটছিল দম্পতির। ছোট্ট ছেলেটার পেটটাও ক্রমশ ফুলে উঠছিল। এমতাবস্থায় গত ৯ ডিসেম্বরে বিকল ৫টা সময় আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর শিশুর অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু শিশুটির পেট ক্রমশ পেট ফুলতে থাকায় এবং শারিরিক অবনতি হওয়ায় গত ৮ ডিসেম্বর ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনুরুদ্ধ বসাকের কাছে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা করে ওই শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানেই পরীক্ষা নিরীক্ষা করে প্রথম দেখা যায়, তার পেটে বড় আকারের টিউমার রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শিশুর পেটের ডান দিকের কিডনি বিকল হয়ে যাচ্ছে। এমতাঅবস্থায় ডাঃ বসাক শিশুটির শারিরিক অবনতি দেখে ইমারজেন্সি অপারেশন করার সিদ্ধান্ত নেন। গত ১৩ ডিসেম্বর প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের চলে এবং টিমারটিকে শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়। বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে এবং দুদিন পর তাকে ছুটি দেওয়া হবে।

উল্লেখযোগ্য, শিশুটি ১৬ নভেম্বর টিএমসিতে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ডাঃ অনিরুদ্ধ বসাকের তত্তাবধানে ভর্তি করে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাবা অনুপ ও মা ত্রিনা দেব বাইরে সি.এম.সিতে নিয়ে যান। সেখান থেকে জানানো হয়েছিল ১২ মাস আগে শিশুর অস্ত্রোপচার করার কোনো প্রয়োজন নেই এবং তাকে ছুটি দেওয়া হয়। তারপর আগরতলার এসে ২-৩ দিনের মধ্যে বাচ্চাটির শারীরিক অবনতি ঘটে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top