News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস
Image

প্রয়াত পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস

আগরতলা, ১৭ ডিসেম্বর : কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখে ঘটনাটিকে সন্দেহজনক বলে মনে করছেন মৃতের পরিবার।

ঘটনার বিবরণে জানা গেছে, গত রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস। তড়িঘড়ি তাঁকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক দেহে বিলোনিয়া হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। টানা ২ দিন ধরে হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ তাঁর প্রাণ বিয়োগ হয়।

প্রসঙ্গত, সেবক চন্দ্র বিশ্বাসের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ওই চিহ্ন দেখে তাঁর পরিবারের সন্দেহ কেউ তাঁকে সজোরে আঘাত করেছে, তাই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তাঁর সহকর্মীরা বলেন, বিলোনিয়া আদালতের বাইরে নাকি তিনি ডিউটিরত ছিলেন। আদালতে থাকা অন্যান্য লোকজন বলেছেন এএসআই সেবক চন্দ্র বিশ্বাস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েছিলেন।

পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্ক ক্রিয়া বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। সার্বিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক বলেই মনে করছেন মৃত সেবক চন্দ্র বিশ্বাসের পরিজনরা। তাদের দাবি ঘটনাটির যেন সুষ্ঠু তদন্ত করা হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top