News Flash

Image

ফের রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ১৭ ডিসেম্বর: ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম কড়ই মুড়া পোদ্দার পাড়া তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং দমকলবাহিনী। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে পাঠিয়েছে।

সমীর পোদ্দার নামে এক যুবক সংবাদ বলেছেন, এই এলাকার ৯৫ বছরের স্বামীহারা বৃদ্ধা ভালোবাসা পোদ্দার সব সময় মাটিতে ভর দিয়ে দিয়ে রেল রাস্তা অতিক্রম করেন। বয়সের ভারে সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। দুই হাতে এবং দু পায়ে মাটিতে ভর দিয়ে দিয়ে চলাফেরা করেন। মঙ্গলবার দিন সকাল বেলা রেল রাস্তা অতিক্রম করে বাড়িতে প্রবেশ করার সময় ট্রেনের চাকার নিচে পড়ে দ্বি খন্ডিত হয়ে যায় ভালবাসা পোদ্দরের দেহ। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী। সাথে ছুটে গিয়েছে এলাকাবাসী। দমকলবাহিনীরা মৃতদেহকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top