News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান
Image

অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৭ ডিসেম্বর : অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষাভবনে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে আট দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মঙ্গলবার বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে আট দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান, নরসিংগড় ব্লাইন্ড বয়েজ এবং গার্লস স্কুলে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক-শিক্ষিকা নেই। বিশেষ করে গার্লস স্কুলে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। অবিলম্বে ব্লাইন্ড বয়েজ এবং গার্লস স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করার জন্য বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এদিন ডেপুটেশন প্রদান করা হয়।

ব্লাইন্ড স্কুলগুলো মূলত সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করলেও শিক্ষক প্রদানের বিষয়টি প্রতিটি ক্ষেত্রেই শিক্ষা দপ্তর করে থাকে। সেই কারণেই উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ কিংবা অতিসত্বর ডেপুটেশনের শিক্ষক পাঠানোর দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। পাশাপাশি দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য বিষয় ভিত্তিক ব্রেইল বই সরবরাহ করার দাবি জানানো হয়।

প্রতিটি সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের জন্য উপযুক্ত শৌচালয় নির্মাণের দাবি জানানো হয়। প্রতিবন্ধী অধিকার রক্ষায় ২০১৬ সালে যে আইন তৈরি করা হয়েছিল সেই আইন অনুযায়ী দপ্তরে একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে এসোসিয়েশন।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top