News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, তোপ সিসোদিয়ার
Image

দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, তোপ সিসোদিয়ার

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করেছেন। দিল্লির আইন-শৃঙ্খলা প্রসঙ্গে সোমবার সিসোদিয়া বলেছেন, “দিল্লির জনগণ কেজরিওয়ালজিকে স্কুল, বিদ্যুৎ, হাসপাতালের কাজ করার দায়িত্ব দিয়েছিল। তিনি সরকারি হাসপাতালে কাজ করেছেন এবং সেগুলি উন্নত করেছেন। দিল্লিতে এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়, সরকারি স্কুলগুলি এখন অসাধারণ। কেজরিওয়ালজিকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেগুলি ভালভাবে পালন করেছেন।”

মনীশ সিসোদিয়া আরও বলেছেন, “অন্যদিকে দিল্লির জনতা অমিত শাহ ও বিজেপিকে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছে। কিন্তু তিনি পদে থাকাকালীন কী ঘটল? আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, খুন হচ্ছে, গুলি চলছে। তাই, মানুষ মনে করে অমিত শাহ আইনশৃঙ্খলা সামলাতে অক্ষম। এই নির্বাচনে, এটি জনগণের সতর্কবাণী যে অমিত শাহকে হয় আইন-শৃঙ্খলার উন্নতি করতে হবে, অন্যথায় জনতা জানে কীভাবে এটি করতে হয়।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top