News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত
Image

অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৫ ডিসেম্বর : আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের পৌরোহিত্যে আজ আগরতলা আই এম এ হাউসে অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সহ অন্যান্যরা।

এদিন সারা রাজ্য থেকে অনুমিত কর্মচারীরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশনে যোগ দেন। রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নিয়মিত না করা সাপেক্ষে সমবেদন প্রদানের দাবিতে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।

কনভেনশনে প্রধান বক্তা হিসেবে আইনজীবী পুরুষোত্তম প্রায় বর্মন বলেন, বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রকল্প বাতিল করে দিয়ে অনিয়মিত কর্মচারীদের ভাগ্য দুর্দশা থেকে ঠেলে দিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে ১০ বছর পর্যন্ত ও নিয়মিত কর্মচারীরা কাজ করলে তাদের নিয়মিত করার ঘোষণা ছিল।

এদিন কনভেনশনে অবিলম্বে ১০ বছর পর্যন্ত যেসব কর্মচারী কাজ করে চলেছেন তাদেরকে নিয়মিত করুন করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না করলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারীও দেওয়া হয়েছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top