News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়ালিয়রে ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ৪, আহত কমপক্ষে ১২ জন
Image

গোয়ালিয়রে ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ৪, আহত কমপক্ষে ১২ জন

গোয়ালিয়র, ১৫ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ট্রাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারালেন ৪ জন। শনিবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাতে গোয়ালিয়র জেলার ঘটিগাঁওয়ের জাখোদায় এই দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর সিং বলেছেন, শনিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ একটি ট্রাক্টর-ট্রলি উল্টে প্রাণ হারিয়েছেন ৪ জন এবং ১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সাহারিয়া আদিবাসী সম্প্রদায়ের ৩১ জন সদস্য পাই খো গ্রাম থেকে ভেষজ সংগ্রহ করে ফিরছিলেন। চালক একটি মহিষকে বাঁচাতে গেলে, তিলাওয়ালি চত্বরে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়। ঘাটিগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক জীবনলাল মহর বলেন, “তাঁরা কাইত গ্রামে ফিরছিলেন, যখন তিলাওয়ালি চত্বরে ট্রাক্টর-ট্রলিটি উল্টে যায়।” মৃতদের নাম ফুলবতী (৪৫), রামদাস (৪৬), অরুণ (১৪) এবং কস্তুরী বাই (৬৫)। আহতদের গোয়ালিয়রের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top