News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবীণ নেতা ই ভি কে এস ইলানগোভান প্রয়াত, শোকের আবহ কংগ্রেস শিবিরে
Image

প্রবীণ নেতা ই ভি কে এস ইলানগোভান প্রয়াত, শোকের আবহ কংগ্রেস শিবিরে

চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ই ভি কে এস ইলানগোভান প্রয়াত হয়েছেন। শনিবার চেন্নাই-এ ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরোড পূর্ব আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই নানা ধরনের বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। ২০০৪-এ সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০০৯ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পরে দু-বার বিধায়কও নির্বাচিত হন তিনি। তামিলনাড়ু কংগ্রেস জানিয়েছে, ফুসফুস সংক্রান্ত সমস্যার কারণে এলানগোভান হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। শনিবার চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top