News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের
Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের

আগরতলা, ১৩ ডিসেম্বর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। আজ ভোরবেলায় কাঁকড়াবন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর ইঞ্জিন। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছে এসডিএম সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। রাজ্য সরকারের তরফ থেকে দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিনের মতো উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনীতে ব্যবসা করে আসছিল দিলীপ কুমার দেব, স্বপন দেব, বিষ্ণুদেব সহ আলো কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। তারা কেউ মিষ্টির দোকান, কেউ সবজির দোকান আবার কেউ আছেন শুকনো মাছ ব্যবসায়ী। প্রতিদিন সকাল বেলা দোকান খুলে সারাদিন ব্যবসা-বাণিজ্য করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার দোকান সকাল করে খুলে ব্যবসা-বাণিজ্য শেষ করে রাত্রি বাড়িতে চলে যায়। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্বপন দেব জানিয়েছেন, আজ ভোর ৪টে নাগাদ কাঁকড়াবন এলাকার তিনটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকলের ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তাঁর অভিযোগ, নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানগুলো। তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাঙ আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা হবে। এদিকে, আজ সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসডিএম সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সমীক্ষা করে এসডিআরএফ-এর তহবিল থেকে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে। যাতে পুনরায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top