News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাকুম্ভ মেলার প্রস্তুতি চাক্ষুস করলেন প্রধানমন্ত্রী, পবিত্র সঙ্গমে করলেন পুজো
Image

মহাকুম্ভ মেলার প্রস্তুতি চাক্ষুস করলেন প্রধানমন্ত্রী, পবিত্র সঙ্গমে করলেন পুজো

প্রয়াগরাজ, ১৩ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। কুম্ভ স্নান সারা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান গুলির মধ্যে একটি। তার উপর আগামী বছরে রয়েছে মহাকুম্ভের যোগ। তাই তার আগেই প্রয়াগরাজের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বিপুল অর্থের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার প্রয়াগরাজে পৌঁছনোর পর ফেরিতে চেপে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল পবিত্র সঙ্গমে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে আয়োজিত হয় বিশেষ পুজোর। পুজোয় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুজো শেষে মহাকুম্ভ-এর প্রদর্শনী স্থানটিও পরিদর্শন করেন মোদী। মহাকুম্ভ মেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এদিন হনুমান মন্দিরেও পুজো দেন প্রধানমন্ত্রী। সর্বদা মোদীর সঙ্গে ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মহাকুম্ভ ২০২৫-এর জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে বিভিন্ন রেল ও সড়ক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ১০টি নতুন রোড ওভার ব্রিজ অথবা ফ্লাইওভার, স্থায়ী ঘাট এবং নদীর ধারের রাস্তা প্রভৃতি।

Releated Posts

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top