News Flash

  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর ডিন্ডিগুলে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ জনের
Image

তামিলনাড়ুর ডিন্ডিগুলে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ জনের

ডিন্ডিগুল, ১৩ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন ৬ জন। বিধ্বংসী আগুনে আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। বৃহস্পতিবার রাতে ডিন্ডিগুল-ত্রিচি হাইওয়ের কাছে গান্ধী নগর এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, পৌঁছে যায় ১০টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল থেকে অনেক রোগীদের উদ্ধার করা হয়।

ডিন্ডিগুলের জেলা কালেক্টর এম এন পুনগোদি বলেছেন, “একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছে। এখানকার রোগীদের উদ্ধার করে কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে ডাক্তারদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আমরা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করব।” পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ৬ জনের।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top