News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি
Image

বিলোনিয়ার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি

আগরতলা, ১২ ডিসেম্বর: বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বিলোনিয়ায় ভারত – বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বিলোনিয়ায় বিভিন্ন এলাকায় পুলিশ, টিএসআর ও সিআরপিএফ-এর টহলদারী দেখা গিয়েছে।

বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। তার জেরেই উত্তপ্ত হয়ে আছে আন্তর্জাতিক সীমানাগুলো। দুই দেশের সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্ত রক্ষী বাহিনীরা কঠোর নজরদারিতে রয়েছে। তেমনি রাজ্যের পুলিশ সহ টিএসআর, সিআরপিএফ বাহিনীর টহলদারি চলেছে সীমান্ত এলাকাতে। আজ এমনই এক দৃশ্য দেখা গেল বিলোনিয়া ভারত-বাংলা সীমান্তের এলাকাগুলোতে।

বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি। আজ বিলোনিয়া কালিনগর, গিরিধারী চার নাং ব্রীজ, সাড়াসীমা ও ত্রিপুরা বাজার এলকার কাঁটা তার সীমান্ত এলাকাতে পুলিশ ও টিএসআর বাহিনীর টহল দেখা যায়। দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতে এই টহলদারি সহ নজরদারি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জেরে আজকের এই পেট্রোলিং করা হচ্ছে। আগামীদিনেও এই ধরনের পেট্রোলিং জারি থাকবে।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top