News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী শনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য উঠবে ১৮,০৫৪ মামলা
Image

আগামী শনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য উঠবে ১৮,০৫৪ মামলা

আগরতলা, ১২ ডিসেম্বর : আগামী ১৪ই ডিসেম্বর, রাজ্যে বসছে এবছরের চতুর্থ জাতীয় লোক আদালত। এতে মোট ৪৫ টি বেঞ্চে ১৮,০৫৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে শনিবার সরকারি ছুটির দিনে এবছরের চতুর্থ লোক আদালত বসবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৩২ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩৫৫৭ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৩,১৩০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১২৭ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৮৬ টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ৪৪ টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ৩টি, এবং দেওয়ানি সংক্রান্ত ১৩ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে।

ওই দিন, ত্রিপুরা উচ্চ আদালতে লোক আদালতের একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ২৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের ১০টি বেঞ্চ বসবে।

এদিকে, বিভিন্ন মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৯ই আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন অধিকার মিত্র-রা (প্যারা লিগ্যাল ভলান্টিয়ার)। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব শ্রীমতি ঝুমা দত্ত চৌধুরী আবেদন করেছেন।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top