News Flash

  • Home
  • বিদেশ
  • চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ
Image

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ

চট্টগ্রাম, ১২ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ওকালতনামা সঙ্গে নিয়ে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক চিত্তে আদালতে গেলেও তাঁর জামিন মামলা দ্রুত শোনার আবেদন খারিজ করে দিলেন বিচারক।

বৃহস্পতিবার সকালেই চট্টগ্রাম জেলে, যেখানে বন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেখানে পৌঁছে যান আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখান থেকে ওকালতনামা সংগ্রহ করেছেন। তা নিয়েই এদিন তিনি যান চট্টগ্রাম আদালতে।

সন্ন্যাসীকে কারারুদ্ধ রাখতে একেবারে মরিয়া ইউনুস সরকার! বিচারক জানালেন, নির্ধারিত ২ জানুয়ারিতেই হবে শুনানি। খালি হাতেই ফিরতে হল বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষকে। ফলে ২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জেলেই কাটাতে হবে চিন্ময় প্রভুকে।

আগের শুনানিতে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল ২ জানুয়ারি পর্যন্ত। সেই দিনটিই এগিয়ে আনার জন্য ফের আদালতের দ্বারস্থ হন সন্ন্যাসীর আইনজীবী।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top