News Flash

  • Home
  • দেশ
  • “আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ আলোকিত করেছিলেন”, সুব্রাহ্মণ্য ভারতীকে শ্রদ্ধা অমিত শাহর
Image

“আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ আলোকিত করেছিলেন”, সুব্রাহ্মণ্য ভারতীকে শ্রদ্ধা অমিত শাহর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): তামিল লেখক, সাংবাদিক, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক চিন্নস্বামী সুব্রহ্মণ্য ভারতীকে (১১ ডিসেম্বর ১৮৮২ – ১১ সেপ্টেম্বর ১৯২১) শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি এক্সবার্তায় লিখলেন, “আধুনিক তামিল সাহিত্যের জনক সুব্রাহ্মণ্য ভারতী জিকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলি। ভারতী জি তাঁর উজ্জ্বল প্রজ্ঞা দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ আলোকিত করেছিলেন। সমাজকে তাঁর প্রকৃত স্বরূপে পরিণত করার জন্য সংস্কার করেছিলেন। তাঁর আদর্শ আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

প্রসঙ্গত, ‘মহাকবি ভারতী’ নামে খ্যাত এই কবি আধুনিক তামিল কবিতার প্রবর্তক ছিলেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম তামিল সাহিত্যিক হিসাবে বিবেচিত। তাঁর অসংখ্য রচনায় স্থান পেয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় দেশাত্মবোধ জাগানো আগুনের গান।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top