News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা বন্ধ করতে হবে : সুকান্ত মজুমদার
Image

বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা বন্ধ করতে হবে : সুকান্ত মজুমদার

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, “বাংলাদেশের উন্নয়নের জন্য সে দেশের পরিস্থিতির উন্নতি হওয়া উচিত। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নৃশংসতা চলছে তা বন্ধ হওয়া উচিত। কিছু মানুষ বাংলাদেশে হিংসাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে বাংলাদেশের প্রয়োজন ভারতের সমর্থন।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, ইন্ডি জোটকে তিনি নেতৃত্ব দিতেও প্রস্তুত। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব দেবেন কি না, তাতে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন এবং যদি তাঁরা ( ইন্ডি জোটের নেতারা) দেশকে ধ্বংস করতে চায় তাহলে তাঁকে জোটের নেতৃত্ব দিতে হবে।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top