News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের
Image

ফের নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ৭ ডিসেম্বর: ফের অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।

জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ২ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে।

তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু টি আর বিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। তাই আজ আবারও অতিসত্বর ফল প্রকাশের দাবিতে সিটি সেন্টারের সামনে প্লে -কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা ।

তাঁদের আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top