News Flash

  • Home
  • খেলা
  • ফের ব্যর্থ রোহিত-বিরাট, জয়ের পথে অস্ট্রেলিয়া 
Image

ফের ব্যর্থ রোহিত-বিরাট, জয়ের পথে অস্ট্রেলিয়া 

অ্যাডিলেড, ৭ ডিসেম্বর(হি.স.) : দিন রাতের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও হিমসিম খাচ্ছে ভারত। প্রথম দিনের সকালে ছিল মিচেল স্টার্কের তাণ্ডব। দ্বিতীয় দিনের সকালে ট্রাভিস হেডের তাণ্ডব। আর সন্ধে হতেই গোলাপি বলে হিমশিম খেলেন ভারতের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও আবার ব্যর্থ রোহিত শর্মা আর বিরাট কোহলি।

১১ রান করলেন অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি করলেন মাত্র ৬ রান।অ্যাডিলেডে কামিন্স, স্টার্ক, বোলান্ড ৩ জন মিলে ভারতীয় ব্যাটসম্যানদের ২২ গজে দাড়াতেই দিচ্ছেন না। এখন লড়াই করছেন ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি। ৫ উইকেট হারিয়ে ভারত দিনের শেষে করেছে ১২৮ রান। পিছিয়ে আছে ২৯ রানে।

ভারত যে হারের দিকে অনেকটাই এগিয়ে গেছে এটা বলাই যায়। এখন শুধু অপেক্ষা।

প্রথম ইনিংস

ভারত: ১৮০/১০ (নীতীশ ৪২, স্টার্ক ৪৮/৬)

অস্ট্রেলিয়া: ৩৩৭/১০ (হেড ১৪০, বুমরাহ ৬১/৪)

দ্বিতীয় ইনিংস

ভারত: ১২৮/৫ (ঋষভ ২৮*, কামিন্স ৩৩/২)

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top