News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু ব্যক্তির
Image

জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু ব্যক্তির

আগরতলা, ৭ ডিসেম্বর: জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের এক ব্যক্তির। ওই ঘটনায় মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটের চামপ্লাইস্থিত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল চামপ্লাই এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের প্রদীপ দেববর্মা সহ অপর আরেকজন ব্যাক্তি জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু অপর ওই ব্যাক্তি সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেববর্মা আর বাড়ি ফিরেনি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুঙ্গিয়াকামী থানায় নিখোঁজ ডায়েরি করেন।

এদিকে আজ সকালেও পরিবারের লোকজন সহ পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। তখনই তাদের কাছে খবর আসে ওই জঙ্গলেই নাকি প্রদীপ দেববর্মার মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা। তাঁরা দেখতে পান প্রদীপ দেবর্বমা রহস্যজনকভাবে জঙ্গলে মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদেহে কোন প্রকারের আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায় নি। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top