News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে ধাবায় আগুন , গ্রেফতার ১০ জন
Image

উত্তর প্রদেশে জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে ধাবায় আগুন , গ্রেফতার ১০ জন

বারাবাঙ্কি, ৭ ডিসেম্বর (হি. স.) : জমি নিয়ে দুই পক্ষের বিবাদের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এক পক্ষ অপর পক্ষের ধাবায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে।

শুক্রবার গভীর রাতে উত্তর প্রদেশের দেবা থানা এলাকায় জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের ধাবায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ধাবাটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় লাখ লাখ টাকার সামগ্রীর ক্ষতি হয়েছে।

দাবার মালিক রিশু মিশ্র জানান, দীর্ঘদিন ধরে এই বিবাদ চলে আসছিল এবং সন্ধ্যার দিকে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষ তার ধাবায় আগুন ধরিয়ে দেয় । খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষের ১০ জনকে আটক করে।

দেবা থানার ইনচার্জ অনিল কুমার পান্ডে শনিবার বলেন, বিবাদের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছে এবং উভয় পক্ষের মোট ১০ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top