News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একতাবোধ ও পারস্পরিক সহযোগিতা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী
Image

একতাবোধ ও পারস্পরিক সহযোগিতা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

আগরতলা, ৬ ডিসেম্বর : দেশের শান্তি, সম্প্রীতি ও সুস্থিতি বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একতাবোধ ও পারস্পরিক সহযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। আজ মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে ৬২তম গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান। কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি প্ল্যাটুন, গৃহরক্ষী বাহিনীর দুটি প্ল্যাটুন, অগ্নিনির্বাপক বাহিনীর একটি প্ল্যাটুন এবং অসামরিক সুরক্ষা বাহিনীর একটি প্ল্যাটুন সহ তিনটি ব্যান্ড দল অংশগ্রহণ করে।

বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ক্লাব, এনজিও সহ সাধারণ নাগরিকদেরও তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে আরক্ষা বাহিনীর আইজিপি (ক্রাইম অ্যান্ড ইন্টিলিজেন্স) এল ডার্লং বলেন, গৃহরক্ষী বাহিনী রাজ্যের বিভিন্ন থানা সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। উগ্রপন্থা দমনে তাদের বিশেষ ভূমিকা ছিল।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top