News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামলো পড়ুয়ারা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামলো পড়ুয়ারা

আগরতলা, ৬ ডিসেম্বর: শিক্ষক বদলির প্রতিবাদে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কলাছড়ার গারর্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

এদিন ছাত্রছাত্রীদের বলেন, কলাছড়া গারর্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি বাংলা মিডিয়াম বিদ্যালয় হলেও অধিকাংশ ছাত্র-ছাত্রীরা জনজাতি অংশের। ওই বিদ্যালয়ে ইতিহাস বিষয় শিক্ষক রঞ্জিত দেববর্মা একজন জনজাতি। তাই তিনি জনজাতি ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশুনা বুঝাতে পারেন। এর জন্যই ওই বিদ্যালয়ে তার প্রয়োজন রয়েছে। কিন্তু হঠাৎ তাঁকে ওই বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে। এরই প্রতিবাদেই ছাত্রছাত্রীরা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিলে, খবর পেয়ে কলাছরা এলাকার বিশিষ্ট সমাজসেবক বিপ্লব সেন ও মনু বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এনং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top