News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত
Image

অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে নতুন দিল্লির ভারত মন্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেছেন। ৬-৮ ডিসেম্বর তিন দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের ৮ টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, কারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হবে। আড়াইশোর বেশী শিল্পী, ৩৪ টি জি আই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম এবং কৃষি ও হর্টি পণ্য প্রদর্শন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব অঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসব পালিত হচ্ছে। অষ্টলক্ষ্মী মহোৎসবের লক্ষ্য হল উত্তর-পূর্ব ভারতের প্রাণবন্ত টেক্সটাইল সেক্টর, পর্যটনের সুযোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প, এবং স্বতন্ত্র ভৌগলিক নির্দেশক পণ্য (জিআই) প্রদর্শনের জন্য একটি মঞ্চ প্রদান।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top