News Flash

  • Home
  • প্রধান খবর
  • শম্ভু সীমানায় আন্দোলনে রাশ টানলেন কৃষকরা, আহত হয়েছেন বেশ কয়েকজন
Image

শম্ভু সীমানায় আন্দোলনে রাশ টানলেন কৃষকরা, আহত হয়েছেন বেশ কয়েকজন

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): শম্ভু সীমানায় আন্দোলনে রাশ টানলেন কৃষকরা। শম্ভু সীমান্তে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “আমরা ‘জাঠা’ প্রত্যাহার করেছি, (দিল্লিতে) পদযাত্রা নয়। ৬ জন কৃষক আহত হয়েছেন।” কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আরও বলেছেন, “তাঁরা (পুলিশ) আমাদের দিল্লিতে যেতে দেবে না। কৃষক নেতারা আহত হয়েছেন, আমরা ভবিষ্যত কৌশল নির্ধারণের জন্য একটি বৈঠক করব।”

একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার ‘সংসদ ভবন চলো’র ডাক দিয়েছিলেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। কৃষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে কড়া নিরাপত্তা ছিল শম্ভু সীমানায়। সেখানেই আন্দোলনরত কৃষকদের আটকে দেওয়া হয়। আন্দোলনরত কৃষকরা হরিয়ানা-পঞ্জাব শম্ভু সীমানা অতিক্রম করার চেষ্টা করার সময় ব্যারিকেডও সরিয়ে দেন। কিন্তু, পুলিশের সামনে তাঁরা অসহায় হয়ে পড়েন।

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, “আমাদের শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে যেতে দেওয়া উচিত, নয়তো আমাদের দাবি নিয়ে কথা বলা উচিত। কৃষকদের পক্ষ থেকে আলোচনার দরজা খোলা আছে। আমরা চাই কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে নিক। তাদের উচিত আমাদের দিল্লিতে প্রতিবাদ করার জায়গা দেওয়া, আম্বালায় ইন্টারনেট পরিষেবা চালু করা উচিত।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top