News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি বিজেপি সরকারের : পবিত্র কর
Image

কৃষকদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি বিজেপি সরকারের : পবিত্র কর

আগরতলা, ৬ ডিসেম্বর: কৃষকদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি বিজেপি সরকারের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই এরই প্রতিবাদে জানুয়ারি মাস থেকে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েছেন রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।

এদিন সাংবাদিক সম্মেলনে পবিত্র কর বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে না। পাশাপাশি, এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদানের তালিকা মন্ডলের সদস্যরা তৈরি করছেন।

এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক বিপর্যয়ের তহবিলের টাকা খরচ করেন মুখ্যসচিব এবং প্রতিটি জেলার জেলা শাসকরা। তাই সারা ভারত কৃষক সভার প্রতিনিধি দল মুখ্যসচিবের সাথেও দেখা করবে বলে জানান তিনি। পাশাপাশি, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা শাসকের নিকট এআইকেএস-র এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top