News Flash

Image

ব্রাউন সুগার সহ বিশ্রামগঞ্জে গ্রেপ্তার ৫

আগরতলা, ৬ ডিসেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে ৫ নেশা কারবারিকে আটক করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। সাথে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে ওসি সুবিমল দেবনাথ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গতকাল সন্ধ্যায় বিশ্রামগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জন নেশা কারবারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট, ১২৫টি ব্রাউন সুগারের কন্টেইনার, ১৭ টি মোবাইল ও নগদ ২৫০০০ টাকা উদ্ধার করে পুলিশ।

আরও জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন,অনুরূপম দত্ত, জামাল হোসেন, রাম দত্ত, জয়ন্ত ঘোষ সহ রাহুল সাহা। প্রত্যেক অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন এলাকায়। ‌

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top