News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিছিয়ে গেল প্রোবা-৩ এর উৎক্ষেপণ, অসঙ্গতির কথা জানালো ইসরো
Image

পিছিয়ে গেল প্রোবা-৩ এর উৎক্ষেপণ, অসঙ্গতির কথা জানালো ইসরো

বেঙ্গালুরু, ৪ ডিসেম্বর (হি.স.): বুধবার বিকেল ৪টে বেজে ৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ সেন্টার থেকে প্রোবা-৩-এর উৎক্ষেপণের কথা থাকলেও তা পিছিয়ে গেল। ইসরোর তরফে জানানো হয়েছে, কিছু অসঙ্গতি থাকার কারণে বৃহস্পতিবার বিকেল ৪.১২ মিনিটে প্রোবা-৩ এর উৎক্ষেপণ হবে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৪টে বেজে ৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে (পিএসএলভি) প্রায় ৫৫০ কেজি ওজনের জোড়া কৃত্রিম উপগ্রহকে উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু, ত্রুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি মিশন। ইসরোর তরফে জানানো হয়েছে, এই মিশনে একজোড়া উপগ্রহ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মহাকাশে পাড়ি দেবে। সূর্যের করোনা, সৌর বায়ু মণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, সৌর গতিবিদ্যা ও মহাকাশের আবহাওয়া ভালোভাবে বোঝার জন্য এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top