News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইন দেশের নাগরিকদের জন্য, তাই আইনি প্রক্রিয়াও হতে হবে নাগরিককেন্দ্রিক : প্রধানমন্ত্রী 
Image

আইন দেশের নাগরিকদের জন্য, তাই আইনি প্রক্রিয়াও হতে হবে নাগরিককেন্দ্রিক : প্রধানমন্ত্রী 

চন্ডীগড়, ৩ ডিসেম্বর (হি.স.): চন্ডীগড়ে মঙ্গলবার সুরক্ষিত সমাজ, উন্নত ভারত- শাস্তি থেকে বিচার পর্যন্ত নামে একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কার্ষকর হওয়া তিনটি আইন দেশের উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। এই তিনটি আইন- ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পয়লা জুলাই থেকেই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “দেশের আইন নাগরিকদের জন্য, তাই আইনি প্রক্রিয়াও হতে হবে নাগরিককেন্দ্রিক। তবে পুরোনো ব্যবস্থায় সেই প্রক্রিয়া নিজেই শাস্তি হয়ে উঠেছিল! একটি সুস্থ সমাজে, আইন একটি রক্ষাকবচ হওয়া উচিত, কিন্তু আইপিসি শুধুমাত্র নিয়ন্ত্রণের উপায় হিসাবে ভয়ের উপর নির্ভর করে। এটা ভালো যে সময় এখন পাল্টেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর, পুরনো আইনের কারণে কারাবন্দী হাজার হাজার বন্দী জেল থেকে মুক্তি পেয়েছেন। নাগরিক অধিকারের ক্ষমতায়নের জন্য একটি নতুন আইন কী করতে পারে তা আপনারা কল্পনা করতে পারেন।” প্রধানমন্ত্রীর কথায়, ভারত ন্যায় সংহিতা দেশের ন্যায়বিচারের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে…

১৯৪৭ সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, শতাব্দীর ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে, জাতি আশা ও আকাঙ্ক্ষায় পূর্ণ ছিল। মানুষ আশা করেছিল যে ব্রিটিশ শাসন থেকে মুক্তির অর্থ হবে ব্রিটিশদের আরোপিত আইন থেকেও মুক্তি।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top