News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিত্তশালী পরিবারের বড় কর্তার রহস্যজনক মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

বিত্তশালী পরিবারের বড় কর্তার রহস্যজনক মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২ ডিসেম্বর : বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকার বাসিন্দা সুখেন ভৌমিককে আজ নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানা যায় নি। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানা পুলিশ।

প্রসঙ্গত, বিশালগড় থানাধীন শীতলটিলা এলাকার বাসিন্দা সুখেন ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার সকালে নিজ ঘরের বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পাশের জানালায় গামছা বাঁধা দেখতে পায়। সুখেন ভৌমিকের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সুখেন ভৌমিকের জামাতা জানিয়েছেন, একসময় বিত্তশালী ব্যবসায়ী ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা থাকায় ঘরে অসুস্থ অবস্থায় ছিলেন সুখেন ভৌমিক। আজ তাঁর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু জামাতা সুখেন ভৌমিকের কাছে একাধিক বার ফোন করেও কোনো উত্তর পান নি। সাড়ে ৯ টা নাগাদ তিনি শ্বশুরবাড়িতে যান। গিয়ে দেখেন শ্বশুরের নিথর দেহ বিছানায় পড়ে আছে। মৃত্যুর কারণ কেউই এখনও বুঝতে পারে নি বলে জানান তিনি।

মৃতদেহ উদ্ধার করতে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবার দেখার বিষয় পুলিশি তদন্তে মৃত্যুর কারণ জানা যায় কি না।

Releated Posts

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top