News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা গৃহবধূর
Image

শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা গৃহবধূর

আগরতলা, ২ ডিসেম্বর : শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করলো এক নির্যাতিতা গৃহবধূ।

জানা গিয়েছে  গত ২০২০ সালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার সরস্বতী সরকারের একমাত্র মেয়ে প্রিয়া সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়া এলাকার চন্দ্রকান্ত দাসের ছেলে অভিজিৎ দাসের সাথে সামাজিক ভাবে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই ওই গৃহবধূর স্বামী অভিজিৎ দাস প্রিয়া সরকার এর উপর পনের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

স্বামীর নির্যাতন সহ্য করেও রিয়া সরকার তার স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করেছিল কিন্তু এক সময় নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়া প্রিয়া সরকার তার মায়ের কাছে ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনা চলাকালীন সময়ে প্রিয়া সরকারের মা সরস্বতী সরকার মারা যান তারপর থেকে নির্যাতিতা গৃহবধূ প্রিয়া সরকার  একই এলাকার তার মামার বাড়িতে বসবাস করতে থাকে। 

অবশেষে বাধ্য হয়ে নির্যাতিতা গৃহবধূ তার স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে গত আট মাস আগে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছিল। এই মামলার তদন্তের দায়িত্ব পড়ে মহিলা সাব ইন্সপেক্টর শোভারানী তেলির কাছে। কিন্তু এই মহিলা সাব ইন্সপেক্টর এই ঘটনাটিকে বধু নির্যাতনের মামলা গ্রহণ না করেই  অভিযুক্ত স্বামী অভিজিৎ দাসকে বহাল তবিয়তে থাকার সুযোগ করে দেয়। পরে তদন্তকারী পুলিশ অফিসার শোভারানী তেলি বদলি হয়ে চলে যান  বোধজং নগর থানায়। প্রথমবার মামলা করেও কোনো সুবিচার না পাওয়ায় অবশেষে নির্যাতিতা গৃহবধূ প্রিয়া সরকার পুনরায় আবার তার স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে আঞ্চলিক থানায় সোমবার বিকেলে লিখিত আকারে মামলা দায়ের করে।

পুলিশ এই যাত্রায় তাকে আশ্বস্ত করেছে বিষয়টি তারা অতি গুরুত্ব সহকারে দেখবে। এদিকে নির্যাতিতা গৃহবধূর প্রিয়া সরকার তার স্বামীর এই ধরনের কর্মকাণ্ডে আইনগতভাবে শাস্তির দাবি জানিয়েছে।

Releated Posts

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top