News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হিন্দু সংঘ সমিতি
Image

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হিন্দু সংঘ সমিতি

আগরতলা, ২ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি। আজ সমিতির তরফ থেকে আগরতলা বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সদস্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির এক মহিলা বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা অর্ত্যন্ত নিন্দনীয়। এটা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারি হাই কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, অতিসত্বর চিন্ময় দাস প্রভুকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হোক। তাঁদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

এদিকে ধর্মনগর দিঘীর পাড় নেতাজি মূর্তির পাদদেশে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুর অকারণে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Releated Posts

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top