News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্বোধনের অপেক্ষায় দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ে, পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ধামি
Image

উদ্বোধনের অপেক্ষায় দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ে, পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ২ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার নির্মীয়মান দেহরাদূন-সাহারানপুর-দিল্লি এক্সপ্রেসওয়ে এনএইচ ৭০৯বি পরিদর্শন করেছেন। দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের ৩২ কিলোমিটার অংশ এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ে ২১০ কিলোমিটার দীর্ঘ। এক্সপ্রেসওয়েটি উত্তরাখণ্ড-দিল্লি এবং উত্তরপ্রদেশ তিনটি রাজ্যকে সংযুক্ত করবে।

পরিদর্শনের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীকে ধন্যবাদ জানাই, দেহরাদূন থেকে দিল্লি পর্যন্ত এলিভেটেড রোডের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি সম্পন্ন হলে, দেহরাদূন থেকে দিল্লির যাত্রা অনেক সুবিধাজনক হবে।”

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top