News Flash

  • Home
  • খেলা
  • ৯ হাজারে পা রাখলেন উইলিয়ামসন, হারের মুখে নিউজিল্যান্ড
Image

৯ হাজারে পা রাখলেন উইলিয়ামসন, হারের মুখে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ, ৩০ নভেম্বর (হি.স.):

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড তোলে ৪৯৯ রান। প্রথম ইনিংসে ১৫১ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড শনিবার তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেট ১৫৫ রান নিয়ে। চার উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে মাত্র চার রানে।

আগের দিনের পারফরম্যান্স ধরে ইংল্যান্ডের শেষের ব্যাটসম্যানরাও ঝড় তুলে দলকে নিয়ে যায় পাঁচশর কাছে। এরপর ব্রাইডন কার্স ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সব মিলিয়ে তিন দিন শেষেই ক্রাইস্টচার্চে জয় দেখছে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের মাঝে রুখে দাঁড়ান উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে ৯৩ রান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও (৬১) ভালো ব্যাটিং করলেন। তাকে ভরসা জুগিয়ে ৩১ রানে অপরাজিত আছেন মিচেল।

শনিবার ১৮২–তম ইনিংসে ৯ হাজারে পা রাখলেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের হয়ে ওকস নিয়েছেন তিনটি উইকেট আর কার্সও নিয়েছেন তিনটি উইকেট।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top