News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য জিরো টলারেন্স কৌশল ও জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহণের আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর
Image

আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য জিরো টলারেন্স কৌশল ও জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহণের আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর

নতুনদিল্লি, ৩০শে নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে ৫৯ তম ডিজিএসপি/আইজিএসপি সম্মেলন ২০২৪ এর উদ্বোধন করেছেন। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে এই সন্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিএসপি/আইজিএসপি এবং সিএপিএফ/সিপিও-র প্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও এই আলোচনায় অংশ নেন।

এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের সাথে পরিষেবা প্রদানের জন্য পুলিশ পদক প্রদান করেন। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের র‍্যাঙ্কিং অফ পুলিশ স্টেশনস ২০২৪’ বইটির আবরণ উন্মোচন করেন।  সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সেরা তিনটি থানাকে ট্রফি প্রদান করেন।

উদ্বোধনী ভাষণে অমিত শাহ ২০২৪ সালের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা এবং তিনটি নতুন ফৌজদারি আইন নির্বিঘ্নে কার্যকর করার জন্য পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানান। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল সহ হিংসাদীর্ণ বিভিন্ন রাজ্যগুলিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশ আধিকারিকদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।

অমিত শাহ বলেন, নতুন তিনটি ফৌজদারি আইন দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরোবেশি গ্রহনযোগ্য করে তুলেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে, নতুন আইনগুলির চেতনা ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকাশিত ভারত “-এর স্বপ্ন পূরণে এবং ২০২৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবার পথে নিরাপত্তা ব্যবস্থার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বাঞ্চলীয় সীমান্ত ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরো জোড়দার করা, অনুপ্রবেশ রুখতে আরো কঠোর মনোভাবাপন্ন হওয়া এবং শহর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আরো বেশী নজর দেওয়া উচিত। শ্রী শাহ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য জিরো টলারেন্স কৌশল এবং জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্মেলনের পরবর্তী দুই দিনে বামপন্থী চরমপন্থা, উপকূলীয় নিরাপত্তা, মাদক সংক্রান্ত অপরাধ, সাইবার অপরাধ এবং অর্থনৈতিক নিরাপত্তা সহ সম্ভাব্য নানা অপরাধ দমনে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি রোডম্যাপ তৈরি করবেন। নতুন ফৌজদারি আইন রূপায়ণের অগ্রগতি এবং পুলিশি ব্যবস্থায় উদ্যোগ ও তা রুপায়নে সর্বোচ্চ কি ধরনের ব্যবস্থা গৃহীত হবে আগামী দু ‘দিনে সেই বিষয়ে পর্যালোচনা করা হবে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top