News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাউকে নিরাশ করবো না, ওয়ানাডের জনতাকে আশ্বাস প্রিয়াঙ্কার
Image

কাউকে নিরাশ করবো না, ওয়ানাডের জনতাকে আশ্বাস প্রিয়াঙ্কার

ওয়ানাড, ৩০ নভেম্বর (হি.স.): ওয়ানাডের জনতাকে আশ্বাস দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শনিবার ওয়ানাডে এক জনসভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, “আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। আমি আপনাদের সমস্যাগুলি গভীরভাবে বুঝতে এখানে এসেছি। অবশ্যই রাতের নিষেধাজ্ঞা, মানুষ-প্রাণীর সংঘর্ষ, স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা, উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা আমি জানি।”

প্রিয়াঙ্কা আরও বলেছেন, “আমি এখন এখানে এই সবের জন্য লড়াই করতে, আপনাদের সাথে কাজ করতে এবং সেগুলিকে সঠিকভাবে বুঝতে এসেছি। আমি আপনাদের বাড়িতে আসব, আপনাদের সাথে দেখা করব, আমার অফিসের দরজা খোলা। আমি আপনাদের নিরাশ করব না।” এদিন প্রিয়াঙ্কার সঙ্গেই উপস্থিত ছিলেন এই লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top