News Flash

  • Home
  • দেশ
  • ‘এগ্রো বিহার-২০২৪’-এর উদ্বোধন করলেন নীতীশ, চলবে ৪-দিন ধরে
Image

‘এগ্রো বিহার-২০২৪’-এর উদ্বোধন করলেন নীতীশ, চলবে ৪-দিন ধরে

পাটনা, ৩০ নভেম্বর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার পাটনার গান্ধী ময়দানে ৪-দিন ব্যাপী ‘এগ্রো বিহার-২০২৪’-এর উদ্বোধন করেছেন। শনিবার সকালে ৪-দিন ব্যাপী এই কৃষি প্রদর্শনী ‘অ্যাগ্রো বিহার-২০২৪’-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেছেন, “২০০৬ সাল থেকে আমরা কৃষি রোড ম্যাপ চালু করে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি করেছি। বিহারে অনেক ধরনের চাষ করা হচ্ছে। আগে কিছুই হতো না, এই ধরনের কৃষি প্রদর্শনী কৃষক ও সাধারণ মানুষের মধ্যে কৃষি সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আয়োজন করা হচ্ছে।নীতীশ কুমার আরও বলেছেন, “কৃষি ও চাষাবাদের কতটা উন্নতি হয়েছে, তা দেখার এবং বোঝার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। অতীতে কৃষিকাজ খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ২০০৬ সালে কৃষি রোডম্যাপ চালু হওয়ার পর থেকে, এই সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কৃষি সম্পর্কিত অনেক বৈঠক হয়েছে এবং ফলস্বরূপ, কৃষকদের জন্য বেশ কয়েকটি নতুন পরিকল্পনা ও সুযোগ উন্মুক্ত হয়েছে।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top