News Flash

  • Home
  • খেলা
  • শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান, দুবাইতে মুখোমুখি দুই দেশ
Image

শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান, দুবাইতে মুখোমুখি দুই দেশ

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হয়ে গেছে। শনিবার দুবাইতে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোলের মধ্যে যুবদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি। ভারত-পাকিস্তান ম্যাচে আকর্ষণ হতে চলেছেন ১৩ বছরের কোটিপতি বৈভব সূর্যবংশী।

ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বৈভব। গত মরসুমে রঞ্জি ট্রফিতে ডেবিউ করে এসেছিলেন শিরোনামে। মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফি খেলে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, যুব দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছেন। এই সেদিন আইপিএলের মেগা অকশনে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস ১.১০ কোটিতে নিয়েছে বৈভব সূর্যবংশীকে। তাই তেরো বছরেই বৈভবকে নিয়ে এশিয়া কাপে আগ্রহটা বেশি।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড-

আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (ক্যাপ্টেন), কিরন ছোরমালে (ভাইস ক্যাপ্টেন), প্রণব পন্থ, হরবংশ সিং, অনুরাগ কাউড়ে, হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সামর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top