News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুন্ডারাই এএপি-র সবচেয়ে বড় সমর্থক : গৌরব ভাটিয়া
Image

গুন্ডারাই এএপি-র সবচেয়ে বড় সমর্থক : গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করছিল আম আদমি পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এবার পাল্টা এএপি-র বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি। শনিবার বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, গুন্ডারাই এএপি-র সবচেয়ে বড় সমর্থক।

এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, “এএপি গুন্ডাদের দল হয়ে গিয়েছে, গুন্ডারা এএপি-র সবচেয়ে বড় সমর্থক। এএপি বিধায়কের নির্দেশে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, তারা প্রকাশ্যে তোলাবাজি ও জুলুমবাজি করে।” গৌরব আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের সম্মতিতে এএপি বিধায়ক সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজির ব্যবসা চালাচ্ছেন। এএপি-র ‘তোলাবাজ’ বিধায়ক নরেশ বালিয়ানের একটি অডিও ক্লিপে, তিনি একজন বিল্ডারের কাছ থেকে তোলা আদায়ের জন্য একজন গ্যাংস্টারের সঙ্গে কথা বলছেন। জনসাধারণ আপনাদের (এএপি) আবগারি কেলেঙ্কারি এবং তোলাবাজির ব্যবসা করার জন্য নির্বাচিত করেনি।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top