News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে উন্নয়নের স্বার্থে পুরোনো রাজভবনের পাঁচতারা হোটেল নির্মাণের চিন্তা ভাবনা চলছে
Image

রাজ্যে উন্নয়নের স্বার্থে পুরোনো রাজভবনের পাঁচতারা হোটেল নির্মাণের চিন্তা ভাবনা চলছে

আগরতলা, ৩০ নভেম্বর : পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

সম্প্রতি রাজ্য সরকার মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এন্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্ৰুপের হাতে তুলে দেবে বলে রাজ্য দরকার চিন্তা ভাবনা করছে। একটি পাঁচতারা হোটেল বানানোর জন্য এই উদ্যোগ বলে জানা গেছে।

প্রসঙ্গত, পুস্পবন্ত প্রাসাদ রাজ্যের এমন একটি প্রাচীন ঐতিহ্য যা জাতি জনজাতিদের মিলনায়তন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। হোটেল তৈরির বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে রাজ্যের একাংশ জনগণের মধ্যে এ নিয়ে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আজ ওই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন্য আমলের স্মৃতি না ভেঙ্গে বরং নতুন করে নবকলেবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মান করা হয়, তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত।

তিনি আরো বলেন, এই ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত। কারণ এতে দেশ বিদেশের লোকজন রাজ্যে আসবে যা রাজ্যের জন্য আরো ভালো বলে প্রমাণিত হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top