News Flash

Image

৮৫ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৩০ নভেম্বর: গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফ।
কাঠালিয়া ব্লক এলাকার পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে যৌথ বাহিনী। এদিন প্রায় ৮৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে
কাঠালিয়া ব্লক এলাকার পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দিকে অর্থাৎ বেশ কয়েক কিলোমিটার জঙ্গলের জঙ্গলে হেটে গিয়ে একেবারে মেলাঘর থানার সীমান্তবর্তী জঙ্গলে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় ৮৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিনের অভিযানে পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা, আর এস আই সুরজিৎ রিয়াং, এ এস আই মলিন সরকার এবং অন্যান্য পুলিশ আধিকারিক। এছাড়া ১১ নং এবং ৯ নং দুটি ব্যাটালিয়নের এবং বনদপ্তরের আধিকারিকও ছিলেন। তিনি জানান, দেখুন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই সমস্ত অভিযান আগামী দিন আরো চালানো হবে।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top