News Flash

  • Home
  • দেশ
  • পুঞ্চে ধ্বংস জঙ্গিঘাঁটি, উদ্ধার গোলাবারুদ
Image

পুঞ্চে ধ্বংস জঙ্গিঘাঁটি, উদ্ধার গোলাবারুদ

পুঞ্চ, ২৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে গোলাবারুদ-সহ অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার জানা গেছে, নিরাপত্তা বাহিনী মেনধার এলাকার মানকোট সেক্টরে যৌথ তল্লাশি অভিযান চালায়। সেসময় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একটি জঙ্গিঘাঁটির খোঁজ পায়। সেটি ধ্বংস করার পাশাপাশি সেখান থেকে আইইডি, আরডিএক্স, ব্যাটারি ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী গোলাবারুদ এবং অন্যান্য সন্দেহজনক জিনিসপত্রও বাজেয়াপ্ত করেছে। ওই এলাকা ও আশপাশের অঞ্চলেও জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি আছে বলে জানা গেছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top