News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও গ্রহণ করেনি : পর্যটন মন্ত্রী
Image

পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও গ্রহণ করেনি : পর্যটন মন্ত্রী

আগরতলা, ২৯ নভেম্বর: পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও গ্রহণ করেনি। গোটা বিষয়টা আলোচনার পর্যায়ে রয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণে অভিযোগের প্রেক্ষিতে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় সরকার কারোর ভাবাবেগকে আঘাত করতে চায় না। রাজন্য বিজড়িত পুস্পবন্ত প্রাসাদ তৎকালীন সময়ে রাজাদের ছিল। কিন্তু এখন এটি ত্রিপুরা সরকারের সম্পদ।

তাঁর কটাক্ষ, বর্তমানে রাজ্যে রাজন্য আমলে বানানো সম্পত্তিতে বিয়ে বাড়ি করে ব্যবসা চলছে। পুস্পবন্ত প্রাসাদ কারোর ব্যক্তিগত সম্পদ নয়। ফলে, কারোর সাথে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। কারণ , এটি এখন সরকারের সম্পদ। সেখানে সরকারি কোনও প্রকল্প না করার কোনও শর্ত নেই কারও সাথে। রাজ্য সরকার ত্রিপুরার উন্নয়ন চাইছে। তাই সরকারের কাজে বাঁধা না দিয়ে জনগণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top