News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়োগ দুর্নীতি: ইডি’র পর সিবিআই-এর মামলাতেও কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত
Image

নিয়োগ দুর্নীতি: ইডি’র পর সিবিআই-এর মামলাতেও কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র পর এবার সিবিআই-এর কেসেও জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ। ফলে তাঁর জেলমুক্তি এখন কার্যত সময়ের অপেক্ষা। প্রায় ২৩ মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন তিনি।

তবে, এই প্রাক্তন নেতার জামিনের উপর একাধিক শর্ত চাপিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত, তদন্তকারী সংস্থার অনুমতি ব্যতীত রাজ্যের বাইরে যেতে পারবেন না কুন্তল ঘোষ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্যও রাখতে পারবেন না। এছাড়া কোনও সরকারি পদেও বসতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর ইডি-র মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। তবে সিবিআই-এর মামলায় জামিন নিয়ে চলছিল টালবাহনা। অবশেষে আজ সেই মামলাতেও জামিন পেয়ে গেলেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা তোলা ও মোটা অঙ্কের টাকার হিসাব বহির্ভূত লেনদেনের অভিযোগও ছিল। পরে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআইও। তখন থেকেই জেলবন্দি তিনি।

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top