News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক
Image

৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক

আগরতলা, ২৯ নভেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়োসড় সাফল্য পেয়েছে মেলাঘর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে গাড়ির সহ চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন
এডিশনাল এসপি রাজিব সূত্রধর।

এডিশনাল এসপি রাজিব সূত্রধর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে গাড়ি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরোর ভিত্তিতে অভিযান চালিয়েছে মেলাঘর থানার পুলিশ। আজ সকালে অভিযানে নেমে নেশা কারবারি গাড়িকে ধাওয়া করে পুলিশ। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দ্রনগর মূল সড়ক থেকে ছিটকে পড়ে এক বাড়িতে ঢুকে পড়ে। সোনামুড়া থানাধীন কলুবাড়ি থেকে টিআর০৭সি০২০৭ নম্বরের গাড়িটি মেলাঘরের উদ্দেশ্যে আসতেই ইন্দ্রনগর এলাকায় গতি রোধ করার চেষ্টা করে। সাথে সাথে পুলিশ গাড়িতে তল্লাশি করে ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই অভিযানকালে মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা অল্প বিস্তার আহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও সহ চালক পালিয়ে যেতে পারেনি। ধৃতের নাম দিদার হোসেন,বাড়ি কুলুবাড়ী। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top