News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এইচআইভি/এইডস-র মারণ থাবার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 
Image

এইচআইভি/এইডস-র মারণ থাবার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 

আগরতলা, ২৯ নভেম্বর: ক্রমবর্ধমান মারণব্যাধি এইচআইভি-এইডস এর উপর সচেতনতামূলক বার্তা ছড়ানোর লক্ষ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ডঃ বিশাল কুমার বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে  ও ত্রিপুরা রাজ্য এইডস সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলার রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এইচআইভি-এইডস অনেক বড়ো সমস্যা। শিরাপথে মাদক গ্রহণে বহু মানুষ এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হচ্ছেন। এই ব্যাধি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। রাজ্যে এইচআইভি/এইডস সংক্রমণ রোধে জনগণকে সচেতন হতে হবে।

এদিন মেয়র দীপক মজুমদার বলেন,  এইডসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য এধরণের উদ্যোগের প্রশংসা করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top