News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াত মঙ্গল মুন্ডা, শ্রদ্ধাঞ্জলি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের
Image

প্রয়াত মঙ্গল মুন্ডা, শ্রদ্ধাঞ্জলি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের

রাঁচি, ২৯ নভেম্বর (হি.স.): জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। হেমন্ত সোরেন জানিয়েছেন, রিমস-এ চিকিৎসাধীন ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মারাং বুরু তাঁর বিদেহী আত্মাকে শান্তি প্রদান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় উত্তীর্ণ হওয়ার শক্তি দিন।

উল্লেখ্য, মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খুন্তির উলিহাতু গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর মঙ্গল মুন্ডা পথ দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রিমসে নিয়ে আসা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন।

Releated Posts

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top